Thursday, 21 November 2013

সুন্দর থাকুন প্রিয়জনের চোখে..



প্রিয়জনের কাছে সুন্দর থাকতে কে না চান। ভালোবাসার মানুষটি কাছে ডেকে বলছেন,আজ তোমাকে অন্য রকম লাগছে’ শুনতে ভালো লাগে আমাদের সবারই। তবে নানা চেষ্টা করেও নিজেকে আকর্ষণীয় করা যায় না, আগ্রহ ফেরানো যায় না প্রিয়জনের। ভাববেন না এবারের আয়োজনে তুলে ধরা হলো এমন দারুণ কটি দাওয়াই।
# প্রতিদিন প্রচুর পানি খান। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে পানির ভূমিকা অনবদ্য।
# ফেসওয়াস দিয়ে ভালভাবে পরিষ্কার করুন মুখ। ফলে মুখের নোংরা ময়লাগুলো উঠে যাবে।
# ত্বকের ধরণ অনুযায়ী টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। লোমকুপগুলো সজীব রাখতে অবশ্যই ভালমানের টোনার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার আপনার ত্বককে রাখবে নরম এবং উজ্জ্বল।
# ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার প্রয়োজন চুলের পরিচর্যায়। নিয়ম করে সপ্তাহে তিনদিন চুল ধুয়ে ফেলুন। চেষ্টা করবেন একই ব্র্যান্ডের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে।
# সপ্তাহে দুইদিন হট ওয়েল ট্রিটমেন্ট (হেয়ার বুস্টার) নেয়া উচিত।

টিপসগুলো দিয়েছেন জেরিন ফারজানা। পাঞ্জাব টেকনিকাল ইউনিভার্সিটি থেকে জৈব প্রযুক্তিতে সর্বোচ্চ ডিগ্রী নিয়েছেন তিনি। রূপচর্চার ক্ষেত্রে তার দর্শন রুপচর্চা নয় স্বাস্থ্যচর্চা’। শুধু বাইরের ত্বকের যত্ন নিয়ে তেমন লাভ পাওয়া যায় না। কারণ শরীরের ভেতরের প্রক্রিয়ায় সমস্যা হলে প্রভাব পড়ে ত্বক বা চুলেও। তাই ভেতরের শারীরিক পক্রিয়া আর বাইরের ত্বক দুটোরই যত্ন নিতে হবে স্বাস্থ্যচর্চার মাধ্যমে এবং সেটি করতে হবে পরিকল্পিতভাবে, বিজ্ঞানসম্মত উপায়ে। ভবিষ্যতে ক্যান্সারের মত ঝুঁকির মধ্যে পড়তে পারেন অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত রূপচর্চার কারণে।

0 comments:

Post a Comment